ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

ব্রাজিলের কাছে আর্জেন্টিনার ৩ গোলে হার, ম্যাচ শেষে হাতাহাতি

Ayesha Siddika | আপডেট: ১১ এপ্রিল ২০২৬ - ০৮:১১:৩৪ পিএম

স্পোর্টস ডেস্ক : যেকোনো পর্যায়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই বাড়তি উন্মাদনা তৈরি করে। লাতিন আমেরিকার অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে আজ (শনিবার) মুখোমুখি লড়াইয়ে আলবিসেলেস্তে যুবাদের ৩-০ ব্যবধানে হারিয়েছে সেলেসাওরা। এর মধ্য দিয়ে ব্রাজিল আগামী নভেম্বরে হতে যাওয়া অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের টিকিট কেটেছে। বিপরীতে, প্রথম সুযোগ হাতছাড়া করল আর্জেন্টিনা।

তবে এই হারের পরও আর্জেন্টিনা ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে। তাদের পরে অবস্থান করছে ভেনেজুয়েলা ও বলিভিয়া (৪ পয়েন্ট) এবং পেরু (০)। আর্জেন্টিনা গ্রুপপর্বের শেষ ম্যাচে বলিভিয়াকে হারাতে পারলে তারা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল এবং বিশ্বকাপে জায়গা নিশ্চিত করবে। ম্যাচটি হবে আগামীকাল (রোববার) রাত ২টায়।
ব্রাজিল-আর্জেন্টিনার এই ম্যাচের শেষদিকে হাতাহাতিতে জড়ায় ফুটবলাররা। একপর্যায়ে আর্জেন্টাইন খেলোয়াড় তোবিয়াস গয়তিয়া লাল কার্ড দেখে বহিষ্কৃত হন। যে কারণে বলিভিয়ার বিপক্ষে আলবিলেস্তেদের পরবর্তী ম্যাচে তিনি খেলতে পারবেন না।
আর্জেন্টিনাকে হারানোর পথে ব্রাজিলের হয়ে রিকেলমে হেনরিক দুটি এবং এদুয়ার্দো কন্সেকাও একটি গোল করেছেন। চলমান চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত অপরাজিত ব্রাজিল। ফলে পূর্ণ পয়েন্ট নিয়ে তারা বি গ্রুপের সবার উপরে অবস্থান করছে। রোববার আর্জেন্টিনার সঙ্গে বলিভিয়া ও অপর ম্যাচে ব্রাজিল-ভেনেজুয়েলা ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপপর্ব।

উল্লেখ্য, প্যারাগুয়েতে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট থেকে মোট সাতটি দল কাতারে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাবে। দুই গ্রুপের শীর্ষ দুটি দল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ও সরাসরি জায়গা নিশ্চিত করবে বিশ্বকাপে। বাকি তিনটি টিকিট নির্ধারিত হবে তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দলগুলোর মধ্যে প্লে-অফের মাধ্যমে।

 

 

আয়শা/১১ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৭:৫০

▎সর্বশেষ

ad