ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

শর্ত পূরণ না হলে আলোচনা নয়, সরে আসাকেই সাফল্য মনে করবে ইরান

Ayesha Siddika | আপডেট: ১১ এপ্রিল ২০২৬ - ০৬:৪০:১৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামাবাদে যুদ্ধ বন্ধের আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র এবং ইরান। তবে শর্ত পূরণ না হলে চলমান আলোচনা বাতিল হতে পারে বলে সতর্ক করেছে ইরান।

খবর বিবিসির। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইএনএনের (আইআরআইএনএন) ইসলামাবাদে অবস্থানরত এক প্রতিবেদক জানিয়েছেন, তেহরানের স্বার্থ, দাবি ও রেড লাইনকে সম্মান করা না হলে আলোচনা থেকে সরে আসাও একটি সাফল্য হিসেবে বিবেচিত হতে পারে। কর্মকর্তারা একে দৃঢ় কূটনীতি হিসেবে উল্লেখ করছেন।

প্রতিবেদক আরো জানান, দিনের শুরুতে ইরানি প্রতিনিধি দলের প্রথম বৈঠক পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে হওয়ার কথা ছিল, যার পরবর্তী পর্যায়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সম্ভাব্য বৈঠকের সময়সূচি স্পষ্ট হওয়ার কথা। ইতোমধ্যে শরিফের সঙ্গে সেই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রাষ্ট্রীয় টিভির প্রতিবেদনে ইরানের শর্ত ও ‘লাল রেখা’র ওপর জোর দেওয়া হয়েছে এবং যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার অভাবের কথাও তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, ইরান এই আলোচনায় শক্ত অবস্থানে রয়েছে এবং শর্ত পূরণ না হলে আলোচনা ছাড়াই এগিয়ে যাওয়ার সক্ষমতা তাদের রয়েছে।

 

 

আয়শা/১১ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৬:৩৩

▎সর্বশেষ

ad