ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি পরিবর্তন

Ayesha Siddika | আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ - ০৮:২০:০৪ পিএম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের সূচিতে পরিবর্তন এসেছে। আজ বৃহস্পতিবার এমনটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ১৭ তারিখ থেকে মাঠে গড়াবে নিউজিল্যান্ড সিরিজ। এই সিরিজের সবকটি ম্যাচ ছিল দিবারাত্রির। কিন্তু জ্বালানি সংকটের কারণে খেলার সময়ে পরিবর্তন এনেছে বিসিবি।

নতুন সূচি অনুসারে সবকটি ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ১১টায় শুরু হবে। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল। এই সিরিজেরও সবকটি ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।

গতকাল বুধবার বিসিবির এডহক কমিটির সভা অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে এই সিরিজের সময় পরিবর্তন করার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

 

আয়শা/০৯ এপ্রিল ২০২৬,/রাত ৮:১৪

▎সর্বশেষ

ad