ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

বিল উত্থাপনে থতমত প্রতিমন্ত্রী নুর, স্পিকার বললেন ‘আবার বলুন’

Ayesha Siddika | আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ - ০৬:৪৮:১১ পিএম

ডেস্ক নিউজ : জাতীয় সংসদ অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে জটিলতায় পড়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। এ সময় সঠিকভাবে বিল উত্থাপনের জন্য কয়েকবার সুযোগ দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। প্রতিমন্ত্রী বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল উত্থাপনের করছিলেন। কিন্তু তিনি ঠিকভাবে পড়তে পারছিলেন না।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমি মোহাম্মদ নুরুল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩ এর অধিকতর সংশোধনকল্পে আনিত বিলটি মহান জাতীয় সংসদে….। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল-২০২৬ উত্থাপিত আকারে অবিলম্বে বিবেচনা করা হোক।’বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে জাতীয় সংসদে ১২তম দিনের অধিবেশন চলাকালে এমনটা ঘটে।    

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন বলেন, ‘আবার বলেন।’ নুরুল হক বলেন, ‘আমি মোহাম্মদ নুরুল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩ এর অধিকতর সংশোধনকল্পে আনিত বিলটি বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন সংশোধন বিল-২০২৬ উত্থাপিত আকারে বিবেচনা করা হোক।’এ সময় স্পিকার বলে ওঠেন, ‘আবার বলেন- অবিলম্বে বিবেচনার জন্য। আবার উত্থাপন করুন।’

প্রতিমন্ত্রী আবার বলে ওঠেন, ‘আমি মোহাম্মদ নুরুল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩ এর অধিকতর সংশোধনকল্পে আনিত বিলটি বৈদেশিক কর্মসংস্থান অভিবাসী সংশোধন বিল-২০২৬ অবিলম্বে উত্থাপিত আকারে বিবেচনা করা হোক…. অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক।’

 এক পর্যায়ে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল ২০২৬ সংসদে পাশ হয়।

 

 

আয়শা/০৯ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৬:৪৪

▎সর্বশেষ

ad