ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

নতুন সিনেমার পোস্টারে ভয়ঙ্কর লুকে আল্লু অর্জুন

Ayesha Siddika | আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ - ০৫:৫৫:৪৬ পিএম

বিনোদন ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের নতুন সিনেমার আনুষ্ঠানিক নাম ঘোষণা করা হলো। অভিনেতার ৪৪তম জন্মদিন উপলক্ষে ভক্তদের জন্য বিশেষ চমক হিসেবে এলো এ ঘোষণা।

সান পিকচার্সের প্রযোজনায় প্যান-ইন্ডিয়ান এ সিনেমাটির নাম রাখা হয়েছে ‘রাকা’। এটি পরিচালনা করছেন ‘জওয়ান’খ্যাত দক্ষিণ ভারতের খ্যাতনামা পরিচালক অ্যাটলি। মূলত তেলেগু ভাষায় নির্মিত হতে যাওয়া এ সিনেমাটি বিশ্বজুড়ে একাধিক ভাষায় মুক্তি পাবে।

ঠিক এক বছর আগে এ উচ্চাভিলাষী প্রজেক্টটির ঘোষণা দেওয়া হয়েছিল। নাম ঘোষণার সঙ্গে সেসময় নির্মাতারা একটি আকর্ষণীয় ভিডিও প্রকাশ করেছিলেন, যেখানে আল্লু অর্জুন এবং অ্যাটলিকে বিখ্যাত ‘লোলা ভিএফএক্স’ কোম্পানিতে সফর করতে দেখা যায়। গত বছরের ৮ এপ্রিল তারা আয়রনহেড স্টুডিও, স্পেকট্রাল মোশন এবং লিগ্যাসি এফেক্টসের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের প্রযুক্তিবিদদের সঙ্গে কাজ করেছেন। ধারণা করা হচ্ছে, ‘রাকা’ একটি অত্যাধুনিক সায়েন্স ফিকশন সিনেমা হতে যাচ্ছে, যেখানে ভিএফএক্সের ব্যাপক ব্যবহার থাকবে।

ছবিটিতে আল্লু অর্জুনের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন। এছাড়াও জানা গেছে, ‘পুষ্পা’খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা এ সিনেমায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। এর আগে সিনেমাটি সাময়িকভাবে ‘AA22XA6’ নামে পরিচিত ছিল। মোট ৯টি ভাষায় ছবিটির ৯টি পোস্টার প্রকাশ করা হয়েছে। তার মধ্যে আছে বাংলাও।

প্রকাশিত পোস্টারে একেবারে ভিন্ন রূপে ধরা দিয়েছেন আল্লু। সেখানে তাকে দেখা যাচ্ছে এক রহস্যময় ‘ওয়্যারউলফ’-ধাঁচের চরিত্রে। অর্থাৎ এমন এক মানবসদৃশ প্রাণী, যে প্রয়োজনে ভয়ঙ্কর জন্তুর রূপ ধারণ করতে পারে। তার তীক্ষ্ণ দৃষ্টি, মাথার নতুন লুক এবং পশুর থাবার আড়ালে আংশিক মুখ- সব মিলিয়ে চরিত্রটি ঘিরে তৈরি হয়েছে দারুণ কৌতূহল। দুপর্বের এ সিনেমাটির প্রথম কিস্তি দেখার জন্য আল্লু অর্জন ভক্তদের ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

 

 

আয়শা/০৮ এপ্রিল ২০২৬,/বিকাল ৫:২২

▎সর্বশেষ

ad