ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

অবসরের সিদ্ধান্ত থেকে সরে এলেন ফখর জামান

Ayesha Siddika | আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ - ০৮:০৭:১৮ পিএম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের ওপেনার ফখর জামান আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাট ছাড়ার কথা ভাবলেও এখন তিনি জানিয়েছেন, আপাতত অবসর নিচ্ছেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফখর বলেন, বিশ্বকাপ শেষে তিনি টি-টোয়েন্টি থেকে বিদায় নেওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে এখন তার মত বদলেছে। তিনি চান, ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করে তারপর বিদায় নিতে।

বিশ্বকাপের আগে ব্যাট হাতে ভালো ছন্দে ছিলেন না ফখর, টুর্নামেন্টেও প্রত্যাশা পূরণ করতে পারেননি। তবে শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৪ রানের ইনিংস খেলে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পান। তবুও তখন তার অবসর নিয়ে ভাবনা মাথায় ছিল। এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে ১২০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ফখর। ১৩২.৫২ স্ট্রাইকরেটে তিনি সংগ্রহ করেছেন মোট ২,৪৯৪ রান, যার মধ্যে রয়েছে ১৪টি অর্ধশতক।

বর্তমানে পিএসএলে নিজের ফর্ম ফিরে পাওয়ার সুযোগ পেলেও পরিস্থিতি তার অনুকূলে নেই। করাচি কিংসের বিপক্ষে ম্যাচে শেষ ওভারে বল টেম্পারিংয়ের অভিযোগে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। তিনি এই শাস্তির বিরুদ্ধে আপিল করলেও সেটি খারিজ হয়ে যায়।

 

 

আয়শা/০৭ এপ্রিল ২০২৬,/রাত ৮:০০

▎সর্বশেষ

ad