ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

সিরিজে অংশ নিতে ভারত আসবে তো

Ayesha Siddika | আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ - ১০:৪৩:০৬ পিএম

স্পোর্টস ডেস্ক : আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী আগামী আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করার কথা রয়েছে ভারতের। সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার কথা দুই দলের। 

কিন্তু সাম্প্রতিক সময়ে মোস্তাফিজ ইস্যুতে ভারতের সঙ্গে সর্ম্পকে টানাপোড় চলছে। বিসিবি অবশ্য বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। ইতোমধ্যে বিসিসিআইকে চিঠি দিয়েছে বিসিবি। কিন্তু এখনো চিঠির উত্তর দেয়নি বিসিসিআই। তাই দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ভারতীয় দল বাংলাদেশ সফর করবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। 

এব্যাপারে আজ সংবাদমাধ্যমকে জাতীয় দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেছেন, ‘দ্বিপাক্ষিক সিরিজগুলো তো এফটিপির অংশ। গত বছর যে সিরিজ হওয়ার কথা ছিল, সে সিরিজটা এই বছর আনা হয়েছে। যত সময় যাবে, যেকোনো বোর্ডের সঙ্গে কিন্তু আমাদের যোগাযোগ প্রতিনিয়ত হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে একটা চিঠি ইস্যু করা হয়েছে বিসিসিআইকে। চিঠির আপডেট এখনও জানি না।

সবকিছু ঠিক থাকলে ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দলের। ব্লাকক্যাপসদের আসন্ন এই সফর নিয়ে নাফিস বলেন, নিউজিল্যান্ড সিরিজের জন্য আমাদের প্রস্তুতি চলছে। আপাতত ফিটনেস এবং ফিল্ডিং নিয়ে কাজ হচ্ছে। এখন স্কিল, ফিটনেস, ফিল্ডিং সবই হচ্ছে। নিউজিল্যান্ড ঢাকা সফরে তিনটি করে ওয়ানডে ও তিনটি করে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

 

 

আয়শা/০৬ এপ্রিল ২০২৬,/রাত ১০:৪০

▎সর্বশেষ

ad