মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

Ayesha Siddika | আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ - ১১:২৪:১৪ পিএম

ডেস্ক নিউজ : শুক্রবার (৩ এপ্রিল) ভোরে তাকে সিসিইউ থেকে কেবিনে নেয়া হয়। মির্জা আব্বাস অসুস্থ অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।

তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং এখন সীমিতভাবে সবার সঙ্গে কথা বলছেন বলে জানা গেছে। এ অবস্থায় মির্জা আব্বাসের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার। 

গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন মির্জা আব্বাস। এরপর নিউরো বিশেষজ্ঞদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

১৩ মার্চ মির্জা আব্বাসের মস্তিস্কে অস্ত্রোপচার করা হয়। পৌনে চার ঘণ্টার অস্ত্রোপচার শেষে রাতে আইসিইউতে স্থানান্তর করা হয় তাকে। পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে ১৫ মার্চ বিএনপি নেতা মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।

 

 

আয়শা/০৩ এপ্রিল ২০২৬,/রাত ১১:২২

▎সর্বশেষ

ad