বাংলাদেশ ম্যাচে খেলতে না পারা উইলিয়ামসকে নিয়ে দল ঘোষণা ভারতের

Ayesha Siddika | আপডেট: ২৪ মার্চ ২০২৬ - ১১:৩৫:২১ পিএম

স্পোর্টস ডেস্ক : এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে আগামী ৩১ মার্চ হংকংয়ের বিপক্ষে খেলবে ভারত। আসন্ন এই ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে তারা। স্কোয়াডে আছেন এক ভারতীয় বংশোদ্ভূত বিদেশি ফুটবলার। এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার লড়াই থেকে আগেই ছিটকে গেছে ভারত। সেই হিসেবে নিয়ম রক্ষা ছাড়া হংকং ম্যাচের কোনো গুরুত্ব নেই। 

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছেড়ে ভারতের নাগরিকত্ব নেওয়া রায়ান উইলিয়ামস বাংলাদেশের বিপক্ষে খেলতে পারেননি। হংকংয়ের বিপক্ষে তার খেলা নিয়ে কোনো সমস্যা নেই। তাকে দলে রেখেছেন ভারতীয় কোচ।

২৩ জনের দলে রয়েছেন তিন জন গোলরক্ষক। গুরপ্রীত সিংহ সান্ধু, অ্যালবিনো গোমস এবং বিশাল কাইত। আট জন ডিফেন্ডার সুযোগ পেয়েছেন। আর পাঁচ মিডফিল্ডারকে নিয়েছেন জামিল। পাশাপাশি সাত জন ফরোয়ার্ডকে দলে রেখেছেন ভারত কোচ।

ভারত স্কোয়াড-

গুরপ্রীত সিং সান্ধু, অ্যালবিনো গোমেজ, বিশাল কাই, অভিষেক সিং টেকহাম, আকাশ মিশ্র, আনোয়ার আলি, সন্দেশ জিঙ্ঘন, রাহুল বেকে, নিখিল পুজারি, নাওরেম রোশন সিং, বিজয় ভার্গিস, এডমুন্ড লালরিনডিকা, ফারুখ চৌধরি, লালিয়ান্য়াজুলা ছাংতে, লিস্টন কোলাসো, মনবীর সিং, আশিক কুরিয়ান, দানিশ ফারুক ভাট, জিকসন সিং, সাহাল আবদুল সামাদ, রহিম আলি, রায়ান উইলিয়ামস এবং লালেংমাউইয়া রালতে।

 

 

আয়শা/২৪ মার্চ ২০২৬,/রাত ১১:১৫

▎সর্বশেষ

ad