নওগাঁয় প্যারীমোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ফোরামের গ্র্যান্ড গেট-টুগেদার অনুষ্ঠিত

Anima Rakhi | আপডেট: ২৪ মার্চ ২০২৬ - ১০:০৬:০১ পিএম
সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় প্যারীমোহন (পি এম) বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ফোরামের উদ্যোগে গ্র্যান্ড গেট-টুগেদার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে শহরের চকদেব জনকল্যাণ স্কুলপাড়ায় অবস্থিত ৫০-এভ কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলিয়া খানম নূপুর।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও পিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শবনম মোস্তারী কলি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আবৃত্তি পরিষদ নওগাঁর সভাপতি মো. কায়েস উদ্দিন।অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রীদের স্মৃতিচারণমূলক বক্তব্য দেন তানজিলা দেওয়ান, হোসনে আরা নিপা, কানিজ ফাতেমা কাকলী, আরেফা খানম ইতি, নাজনীন আক্তার প্রীতি ও পিয়াল।এছাড়াও আয়োজনে র‍্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা ছিল।

অনিমা/২৪ মার্চ ২০২৬,/রাত ৯:৩০

▎সর্বশেষ

ad