ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি

Ayesha Siddika | আপডেট: ১৪ মার্চ ২০২৬ - ০৯:৪৬:৫৬ পিএম

স্পোর্টস ডেস্ক : গতকাল বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচে পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারে। মিরাজের বলটি সোজাসুজি খেলেন মোহাম্মদ রিজওয়ান।

পা দিয়ে তা থামিয়ে দেন মিরাজ। একই সময়ে সালমান-মিরাজ দুজনই বলের দিকে হাত বাড়ালেও মিরাজই বলটি আগে তুলে নেন, এরপর থ্রো করে ভেঙে দেন স্টাম্প। তৃতীয় আম্পায়ার সালমানকে রানআউট ঘোষণা করেন।

এমন আউটে বিস্মিত সালমান সঙ্গে সঙ্গেই মিরাজের প্রতি নিজের অসন্তোষ জানান। তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত জানানোর আগেই মাঠের ভেতর হেলমেট ও গ্লাভস মাটিতে ছুড়ে মারেন সালমান।

ক্ষুব্ধ হয়েই ড্রেসিংরুমে ফেরেন সালমান। বাউন্ডারি সীমানা পার করে আরও একবার গ্লাভস ও হেলমেট ছুড়ে মারেন তিনি। বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গেও এ সময় তাকে তর্কে জড়াতে দেখা যায়।

রানআউটের পর গ্লাভস ও হেলমেট মাটিতে ছুড়ে মারায় শাস্তি পেয়েছেন সালমান আলি আগা। পাকিস্তানি ব্যাটসম্যানকে তিরস্কার ও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

ম্যাচ রেফারি নিয়ামুর রশীদের আরোপ করা ‘অ্যাবিউজিং অব ক্রিকেট ইকুপমেন্ট’ অভিযোগ সালমান মেনে নেওয়ায় এ নিয়ে আর শুনানির প্রয়োজন হয়নি। গত দুই বছরে মাঠে শৃঙ্খলা ভাঙার কারণে সালমানের কোনো ডিমেরিট পয়েন্ট যোগ হয়নি।

গতকাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা অবশ্য ১২৮ রানের ব্যবধানে জিতেছে পাকিস্তান। সিরিজে এখন ১-১ সমতা। আগামীকাল মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচ।

 

 

আয়শা/১৪ মার্চ ২০২৬,/রাত ৮:৪৪

▎সর্বশেষ

ad