
গাজী গিয়াস উদ্দিন বশির ঝালকাঠি : ঝালকাঠিতে ডেঙ্গু বিষয়ক জনসচেতনতামূলক অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশিষ্ট স্বাস্থ্য গবেষক ডঃ. জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রত্যেকের নিজ নিজ দায়িত্বে বাড়ি ঘর এবং আশপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
এটি সুনাগরিক হিসেবে সকলের দায়িত্ব ও কর্তব্য। জনগণ সচেতন না হলে সরকারের একার পক্ষে এত বড় কাজ সম্পন্ন করা সম্ভব নয়। উন্নত দেশের জনগণ নিজ দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করে। দেশে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে জনবসতির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
১৪ মার্চ শনিবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে ডেঙ্গু বিষয়ক জনসচেতনতামূলক অভিযানে জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডঃ জিয়াউদ্দিন হায়দার। এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠির সিভিল সার্জন, পৌরসভার কর্মকর্তা, জেলা রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট সোসাইটি, বিডি ক্লিন ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এর শহরের বিভিন্ন সড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয় এবং মশা নিধন ঔষধ ব্যবহার করা হয়।
আয়শা/১৪ মার্চ ২০২৬,/রাত ৮:২৩



