ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

আজ হারবে ভারত, ভবিষ্যদ্বাণী আমিরের

Ayesha Siddika | আপডেট: ০৫ মার্চ ২০২৬ - ০৮:০৮:২৪ পিএম

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি ভারত-ইংল্যান্ড। আজকের ম্যাচে ভারতকে হারিয়ে ফাইনালে উঠে যাবে ইংল্যান্ড ক্রিকেট দল। এমন ভবিষ্যদ্বাণী করেছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার মোহাদ আমির।

আমির বলেন, আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ের উইকেট ব্যাটিং সহায়ক। যদি ইংল্যান্ড পরে ব্যাট করে তাহলে ওদের জেতার সম্ভাবনা বেশি। ভারতের দুই এক জন ক্রিকেটারই ফর্মে রয়েছে।

তিনি আরও বলেন, ঈশান কিশন আমাদের বিরুদ্ধে ভালো খেলেছে। অভিষেক শর্মা ফর্মে নেই। তিলক বর্মা, সূর্যকুমার যাদবও সুপার এইটে বেশি রান পায়নি। সঞ্জু ভালো খেলেছে। বুমরাহও ভালো খেলছে। কিন্তু ভারত দল হিসেবে ভালো খেলছে না। তাই আমার মতে, আজ ইংল্যান্ডই জিতবে। 

যদিও সুপার এইটের শেষ ম্যাচে আমিরের ভবিষ্যদ্বাণী সত্যি হয়নি। সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল ভারত। এখন দেখা যাক সেমিফাইনালেও সাবেক পাকিস্তানি ক্রিকেটারের ভবিষ্যদ্বাণী সূর্যকুমারের ভুল প্রমাণিত করতে পারেন কি না। 

 

 

আয়শা/০৫ মার্চ ২০২৬,/রাত ৮:০৮

▎সর্বশেষ

ad