ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইরানের কাছে কি হেরে যাবে যুক্তরাষ্ট্র? ভাইরাল চীন নাগরিকের ভবিষ্যদ্বাণী

Anima Rakhi | আপডেট: ০৫ মার্চ ২০২৬ - ১০:১৮:৪৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘চীনের নস্ট্রাডামাস’ নামে আলোচনায় এসেছেন অধ্যাপক শুইচিন জিয়াং। কারণ, ২০২৪ সালে করা তার তিনটি বড় ভবিষ্যদ্বাণীর মধ্যে দুটি নাকি বাস্তবের সঙ্গে মিলে গেছে। এর একটি ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় প্রত্যাবর্তন এবং অন্যটি যুক্তরাষ্ট্র–ইরান সংঘাতের পূর্বাভাস।

চীনা-কানাডীয় এই শিক্ষাবিদ ইতিহাস ও ভূরাজনীতি বিশ্লেষণ করে ভবিষ্যতের সম্ভাব্য ঘটনাপ্রবাহ নিয়ে ধারণা দেন। তিনি ‘প্রেডিকটিভ হিসট্রি’ নামে একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন, যেখানে ইতিহাসের পুনরাবৃত্ত ধারা ও কৌশলগত বিশ্লেষণের ভিত্তিতে বিশ্বরাজনীতির সম্ভাব্য দিক নিয়ে আলোচনা করেন।

২০২৪ সালের এক বক্তৃতায় তিনি তিনটি বড় পূর্বাভাস দেন ডোনাল্ড ট্রাম্প আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাত শুরু হবে এবং সেই সংঘাতে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বা হেরে যাবে।

প্রথম দুই পূর্বাভাস আংশিকভাবে বাস্তবের সঙ্গে মিলে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে মজা করে ‘চীনের নস্ট্রাডামাস’ বলতে শুরু করেছেন।

জিয়াংয়ের মতে, ইরানের পাহাড়ি ভূপ্রকৃতি, বড় জনসংখ্যা এবং দীর্ঘ সরবরাহ লাইনের কারণে সেখানে দীর্ঘমেয়াদি যুদ্ধ বিদেশি বাহিনীর জন্য অত্যন্ত কঠিন হয়ে উঠতে পারে। তিনি ইতিহাসের উদাহরণ টেনে বলেন, প্রাচীন গ্রিসের সিসিলি অভিযানের মতো ভুল কৌশল বড় সামরিক বিপর্যয়ের কারণ হতে পারে।

সূত্র: নিউজ২৪

অনিমা/০৫ মার্চ ২০২৬,/রাত ১০:১৮

▎সর্বশেষ

ad