ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইরানে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে সরকারের গভীর উদ্বেগ

Ayesha Siddika | আপডেট: ০১ মার্চ ২০২৬ - ১১:১৯:২৮ পিএম

ডেস্ক নিউজ : ইরানে সাম্প্রতিক হামলার পর দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। চলমান সংঘাত আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে উল্লেখ করে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন ও কূটনৈতিক সমাধানের পথে ফেরার আহ্বান জানিয়েছে ঢাকা।

রোববার (১ মার্চ) বিকেলে এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানে হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বাংলাদেশ বলেছে, চলমান শত্রুতামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকলে তা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বেসামরিক জনগণের কল্যাণকে আরও বিপদের মুখে ফেলবে। বিবৃতিতে বলা হয়, ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে সরকার গভীরভাবে উদ্বিগ্ন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
বাংলাদেশ সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেছে, মতপার্থক্য ও বিরোধের শান্তিপূর্ণ সমাধানে কূটনৈতিক উদ্যোগই একমাত্র কার্যকর পথ। বিবৃতিতে অঞ্চলের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনারও নিন্দা জানানো হয়। এক্ষেত্রে বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নাম উল্লেখ করা হয়েছে। তবে বিবৃতিতে ইরানে হামলাকারী দেশগুলোর নাম উল্লেখ করা হয়নি।
বাংলাদেশ আশা প্রকাশ করেছে, দ্রুত উত্তেজনা প্রশমিত হবে এবং পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা শিগগির পুনঃপ্রতিষ্ঠিত হবে।

 

 

আয়শা/০১ মার্চ ২০২৬,/রাত ১১:১২

▎সর্বশেষ

ad