ব্রেকিং নিউজ

আঞ্চলিক সংকট নিরসনে এরদোয়ান ও মোহাম্মদ বিন সালমানের ফোনালাপ

Ayesha Siddika | আপডেট: ০১ মার্চ ২০২৬ - ১১:৩৫:৪৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান আঞ্চলিক সংকট ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

খবর আল জাজিরা। তুরস্কের প্রেসিডেন্সির এক সোশ্যাল মিডিয়া পোস্টের বরাত দিয়ে জানা যায়, ফোনালাপে এরদোয়ান বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সতর্ক করে বলেন, “জরুরি ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে এই সংঘাত আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে।

তুরস্কের প্রেসিডেন্ট আরও জানান, আলোচনার মাধ্যমে বিদ্যমান মতবিরোধ নিরসনে আঙ্কারা ও রিয়াদ একসঙ্গে ‘গুরুত্বপূর্ণ কাজ’ করে যাচ্ছে। চলমান সংকট সমাধানে কূটনীতিকে সুযোগ দেওয়াই ‘সবচেয়ে যৌক্তিক পথ’ বলে মন্তব্য করেন তিনি।

 

 

আয়শা/০১ মার্চ ২০২৬,/রাত ১১:৩৩

▎সর্বশেষ

ad