
ডেস্ক নিউজ : জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম বলেছেন, বিরোধী দল যে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন- এটা এক সভ্যতার চিহ্ন। প্রধানমন্ত্রী যে সেখানে গিয়ে বক্তৃতা করেছেন সেটাও সভ্যতার চিহ্ন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে এ কথা বলেন তিনি। ফাহাম বলেন, বাংলাদেশে এই জিনিসগুলো নাই হয়ে গিয়েছিলো। এগুলো ফিরিয়ে আনা জরুরি। বহুবার বলেছি যে আইনকানুনের চাইতে সমাজের স্বাভাবিক সভ্যতা-ভব্যতা অনেক বেশি কার্যকরী ও সুদূরপ্রসারী। পোস্টের শেষে তিনি বলেন, এই কাজগুলো জারি রাখা দরকার। এগুলো আমাদের আশাবাদী করে। জামায়াতে ইসলামী ও বিএনপি উভয়কেই ধন্যবাদ।
আয়শা/০১ মার্চ ২০২৬,/রাত ১১:৩৮






