ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

মাদারীপুরে সাড়ে ৩২ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার

Ayesha Siddika | আপডেট: ০১ মার্চ ২০২৬ - ১১:১০:০৬ পিএম

ডেস্ক নিউজ : মাদারীপুরের শিবচরে সাড়ে ৩২ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ বিক্রির পর উদ্ধার করেছে মৎস্য বিভাগ। পরে ওই কচ্ছপটি পদ্মা নদীতে অবমুক্ত করা হয়। রোববার (১ মার্চ) দুপুরে শিবচর বাজার থেকে ওই কচ্ছপটি উদ্ধার করা হয়।

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, দুপুরে শিবচর বাজারে একটি বড় আকারের কচ্ছপ আনে একটি চক্র। পরে সেখান থেকে কচ্ছপটি সরকারি বরহামগঞ্জ কলেজসংলগ্ন রাস্তার পাশে কে বা কারা রশি দিয়ে বেঁধে রাখে।
খবর পেয়ে মৎস্য কর্মকর্তা ও পুলিশ কচ্ছপটি উদ্ধার করে। পরে উপজেলার কাঁঠালবাড়ি এলাকায় পদ্মা নদীতে সেটি অবমুক্ত করা হয়। এ ঘটনায় জড়িত কারো পরিচয় জানা যায়নি।উদ্ধারকৃত কচ্ছপটির ওজন ৩২ কেজি ৫০০ গ্রাম। এটি একটি সামুদ্রিক কচ্ছপ বলে ধারণা করা হচ্ছে।

 

 

আয়শা/০১ মার্চ ২০২৬,/রাত ১১:০৮

▎সর্বশেষ

ad