ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

আর্থিক নিয়ম ভাঙায় বড় শাস্তি পেল হামজার ক্লাব

Ayesha Siddika | আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০২৬ - ০৪:৫১:৪৩ পিএম

স্পোর্টস ডেস্ক : এমনিতে ইংলিশ চ্যাম্পিয়নশিপে খুব একটা সুবিধাজনক অবস্থায় ছিল না লেস্টার সিটি। দলটির দুশ্চিন্তা বাড়ে ক’দিন আগে ইনজুরির কারণে হামজা চৌধুরীর ছিটকে পড়ায়। এবার তো আরও বড় ধাক্কা খেল ক্লাবটি।

চ্যাম্পিয়নশিপে খেলা ২৪ দলের মধ্যে লেস্টারের অবস্থান যদিও অবনমন অঞ্চলে থাকা তিন দলের ওপরে। অবনমন অঞ্চলে সবার উপরে থাকা ওয়েস্ট ব্রুমের পয়েন্টও সমান ৩২ এবং এক ধাপ উপরে থাকা ব্ল্যাকবার্ন রোভার্সের পয়েন্টও ৩২। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুই ধাপ উপরে আছে হামজার ক্লাব।

২০২৩-২৪ মৌসুম পর্যন্ত তিন বছরের জন্য লাভ ও স্থায়িত্ববিষয়ক (পিএসআর) নিয়ম ভঙ্গের অভিযোগে গত বছরের মে মাসে লেস্টারের বিরুদ্ধে অভিযোগ আনে ইংলিশ প্রিমিয়ার লিগ। সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ক্লাবটিকে শাস্তির আওতায় আনা হয়।

গত মৌসুমে ইংল্যান্ডের শীর্ষ লিগ থেকে অবনমন হয় লেস্টার সিটির। বর্তমানে স্থায়ী কোনো কোচ নেই তাদের। এ বছরের জানুয়ারিতে মার্তি সিফুয়েন্তেসকে বরখাস্ত করার পর ভারপ্রাপ্ত কোচ অ্যান্ডি কিংয়ের অধীনে চলছে লেস্টার। 

 

 

আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৪:৫০

▎সর্বশেষ

ad