ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে রুখে দিল বাংলাদেশ

Ayesha Siddika | আপডেট: ১৪ জানুয়ারী ২০২৬ - ০৭:১২:২৬ পিএম

স্পোর্টস ডেস্ক : সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৪-৪ গোলে ড্র করে বাংলাদেশ। পড়তে পড়তে ছিল রোমাঞ্চ। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে দুই অর্ধে (২০ মিনিট) হয়েছে চারটি করে গোল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন রাহবার খান ও মঈন আহমেদ। প্রথমে অবশ্য গোলের খাতাটা বাংলাদেশই খোলে। অধিনায়ক রাহবারের পাস থেকে এগিয়ে দেন মঈন। এরপর ভারতকে সমতায় ফেরান আনমোল অধিকারী।

প্রথমার্ধের প্রথম টাইম আউটের আগে বাংলাদেশ আবারও এগিয়ে যায়। এবার মঈনের পাস থেকে গোল করেন রাহবার (২-১)। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টেকেনি। বিরতির ঠিক আগে ভারতের লালসোয়ামপুইয়া শট বাংলাদেশের তুহিনের পায়ে লেগে আত্মঘাতী গোলে রূপ নেয় (২-২)। তীয়ার্ধের শুরুতে লালরিনজুয়ালার পাস থেকে হেডে ভারতকে উচ্ছ্বাসে ভাসান রোলুয়াপুইয়া (৩-২)। বাংলাদেশ সমতা ফেরায় মঈনের গোলে। ইনতিশারের পাসে বল পেয়ে কোনাকুনি শটে গোল করেন মঈন (৩-৩)।

শেষ মুহূর্তে আরও জমে ওঠে ম্যাচ। ভারতের চতুর্থ গোলটি আসে রোলুয়াপুইয়ার পা থেকে (৪-৩)। কিন্তু তাদের জিততে দেননি রাহবার। আনমোল অধিকারীর ভুলের সুযোগ নিয়ে দারুণ শটে বাংলাদেশকে সমতায় ফেরান তিনি(৪-৪)। হুটার শেষবারের মতো বাজার আগে বাংলাদেশ এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল কয়েকবার। আগামী শুক্রবার একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ।

 

আয়শা/১৪ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:১২

▎সর্বশেষ

ad