ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

অসুস্থতায় ভুগছেন শবনম ফারিয়া

Mohon | আপডেট: ১৪ জানুয়ারী ২০২৬ - ০৫:৪৮:৫৩ পিএম

বিনোদন ডেক্স : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। বর্তমানে শারীরিকভাবে বেশ অসুস্থতায় ভুগছেন তিনি। সপ্তাহখানেকের বেশি সময় ধরে গলায় সংক্রমণ ও টনসিলের প্রদাহে আক্রান্ত হওয়ার কারণে কথা বলতেও সমস্যা হচ্ছে তার। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে অভিনেত্রী নিজেই অসুস্থতার খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন।

সেই পোস্টে শবনম ফারিয়া লেখেন, ‘আমি গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছি, ৮ দিন ধরে আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে আছে। গত ৫ জানুয়ারি থেকেই অসুস্থতা শুরু, সেদিনই কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। পরে নিজেকে কথা বলার জন্য জোর করায় অবস্থা আরও খারাপ হয়েছে। দুঃখজনকভাবে আমাকে কয়েকটি নির্ধারিত কাজ ও শুটিং বাতিল করতে হয়েছে।’

অভিনেত্রীর এই পোস্টের মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা তার সুস্থতা কামনা করেছেন। এমনকি অসুস্থতার কারণে ফোনকলও রিসিভ করতে পারছেন না উল্লেখ করে অভিনেত্রী লেখেন, ‘অনেক ফোন আসছে, কিন্তু এখন ধরতে পারছি না। খুব জরুরি হলে দয়া করে টেক্সট করুন।’

 

 

 

কুইক টিভি/মহন/১৪ জানুয়ারি ২০২৬, /বিকাল ৫:৪৮

▎সর্বশেষ

ad