ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রোজার সেই পুরোনো ভিডিও ভাইরাল

Mohon | আপডেট: ১৩ জানুয়ারী ২০২৬ - ১১:০০:১৪ এএম

বিনোদন ডেক্স : একদিন আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় রোজা নামটি। ফেসবুক ট্রেন্ডিংয়ে এখনো পপুলার দেখাচ্ছে। এর কারণ, তার নামের সঙ্গে যুক্ত হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের নাম। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিবাহ বন্ধন মাত্র এক বছর পূর্ণ হতে না হতেই শেষ হয়ে গেছে। বিষয়টি বেশ চমকে দিয়েছে দুজনের অনুরাগী ও শোবিজের মানুষদের।

এরপর থেকেই বর্তমানে চলছে রোজার পুরোনো সব নিয়ে ছবি ভিডিও নিয়ে আলোচনা-সমালোচনা। এরমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনন্সটাগ্রামের পুরোনো একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে। সেই ভিডিওতে দেখা যায়, ‘রোজা স্বপ্ন যাবে বাড়ি আমার’ গানের সঙ্গে তাল মিলিয়ে নৃত্য করছেন।

সঙ্গে আরও অনেকেই আছেন। এই ভিডিও নিয়েই শুরু হয়েছে তোলপাড়। কারণ ভিডিওতে ২০২১ সালের ৩০ মে আপলোড করেছিলেন। তখন রোজাকে দেখতে একটু অন্যরকমই মনে হচ্ছে। আর এ নিয়েই চলছে আলোচনা-সমালোচনা।

উল্লেখ্য, গত বছরের ৪ জানুয়ারি তাহসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রোজা। তবে এই বিশেষ দিনটিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ‘উদযাপন’-এর নানা খবর ও ছবি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন এই তারকা। অবশেষে সেই বিভ্রান্তি দূর করতে এবং নিজের বর্তমান দাম্পত্য জীবন নিয়ে মুখ খোলেন তাহসান। ভিডিওটি-

 

 

 

কুইক টিভি/মহন/১৩ জানুয়ারি ২০২৬,/সকাল ১১:০০

▎সর্বশেষ

ad