ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ওয়াসিম-শান্তর ব্যাটিং তাণ্ডবে রাজশাহীর জয়

Ayesha Siddika | আপডেট: ১১ জানুয়ারী ২০২৬ - ০৫:৫৮:২৮ পিএম

স্পোর্টস ডেস্ক : তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংসের পরও জিততে পারেনি রংপুর রাইডার্স। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে হেরে যায় তারা। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের চলতি আসরের ২১তম ম্যাচে মুখোমুখি হয় রংপুর-রাজশাহী। এদিন প্রথমে ব্যাট করে তাওহীদ হৃদয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে ৪ উইকেট হারিয়ে ১৭৮ রান করে রংপুর। 

দলের হয়ে ৫৬ বলে ৮টি চার আর ৬টি ছক্কার সাহায্যে ৯৭ রান করেন হৃদয়। তিনি ইনিংস ওপেন করতে নেমে শেষ বল পর্যন্ত খেলেও সেঞ্চুরি করতে পারেননি। ইনিংসের শেষ দিকে ২৯ বলে চারটি চার আর তিনটি ছক্কার সাহায্যে ৪৪ রান করেন খুশদিল শাহ। টার্গেট তাড়া করতে নেমে মোহাম্মদ ওয়াসিম এবং নাজমুল হোসেন শান্তর ব্যাটিং তান্ডবে ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী।

৭ উইকেটে জয়ের ম্যাচে দলের হয়ে ৫৯ বলে সাত চার আর ৪টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৮৭ রান করে অপরাজিত থাকেন পাকিস্তানি তারকা ব্যাটসম্যান খুশদিল শাহ। ৪২ বলে ৬টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৭৬ রান করে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

 

আয়শা/১১ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:০০

▎সর্বশেষ

ad