ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

জামালপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

Anima Rakhi | আপডেট: ১১ জানুয়ারী ২০২৬ - ০১:৩২:০৪ পিএম

ডেস্ক নিউজ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মজিবুর রহমান আজাদীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পর শুনানি শেষে এ সিদ্ধান্ত আসে।

রবিবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নির্বাচন কমিশনে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে কমিশন মজিবুর রহমান আজাদীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করে।

এর আগে মনোনয়নপত্র দাখিলের সময় কারিগরি ত্রুটির কারণে রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা বাতিল করেছিলেন। প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষর সংক্রান্ত ঘরে ভুলক্রমে প্রার্থীর স্বাক্ষর পড়ে যাওয়ায় এবং সংশোধনী কাগজটি মূল নথির সঙ্গে সংযুক্ত না হওয়ায় এ জটিলতা সৃষ্টি হয়।

আপিল শুনানিতে বিষয়টি উপস্থাপন করা হলে নির্বাচন কমিশন তা বিবেচনায় নিয়ে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। ফলে জামালপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ফিরে পান মজিবুর রহমান আজাদী।

মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় মজিবুর রহমান আজাদী বলেন, আপিল শুনানিতে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এটি একটি কারিগরি ভুল ছিল, যা কমিশন সংশোধন করে ন্যায়বিচার নিশ্চিত করেছে

অনিমা/১১ জানুয়ারি ২০২৬,/দুপুর ১:১৪

▎সর্বশেষ

ad