ব্রেকিং নিউজ
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত-পাকিস্তানও এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯৮ হাজার চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

তারেক রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ

Ayesha Siddika | আপডেট: ০৯ জানুয়ারী ২০২৬ - ০৯:৪৭:১৮ পিএম

ডেস্ক নিউজ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইল।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, একই দিন সন্ধ্যা ৬টায় ঢাকায় জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ ও বিকেলে ৫টার দিকে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

 

আয়শা/৯ জানুয়ারী ২০২৬,/রাত ৯:১৫

▎সর্বশেষ

ad