‎নরসিংদীতে হাদি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

Ayesha Siddika | আপডেট: ০৯ জানুয়ারী ২০২৬ - ০৭:৩৪:০৫ পিএম

নরসিংদী জেলা প্রতিনিধি :‎ ‎নরসিংদীর মাধবদীতে শরিফ ওসমান হাদির হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) জুমার নামাজ শেষে মাধবদী উপজেলার আব্দুল্লাহ বাজারে বিভিন্ন সামাজিক ও ইসলামি সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

‎ ‎মানববন্ধনে বক্তব্য রাখেন হিলফুল ফুজুল ইসলামি সংগঠনের সদস্য রিয়াজুল ইসলাম, পূর্বাশা সবুজ সংঘের সভাপতি মো. সাইফুল ইসলাম ও সেক্রেটারি সাদ্দাম হোসেন, আসসাবুস সুফফা ইসলামি যুব সংগঠনের উপদেষ্টা হাফিজুর রহমান, আব্দুল্লাহ আল মামুন ও সেক্রেটারি মাহমুদুল হাসান রাকিব, এছাড়াও আবাবিল সামাজিক যুব সংঘের পরিচালক জুয়েল রানা। ‎ ‎বক্তারা বলেন, শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড একটি নৃশংস ও জঘন্য অপরাধ।

দীর্ঘদিন অতিবাহিত হলেও এখনো বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না থাকায় এলাকাবাসী ক্ষুব্ধ। তারা অবিলম্বে প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ‎ ‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

 

আয়শা/৯ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:০৩

 

▎সর্বশেষ

ad