ব্রেকিং নিউজ
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত-পাকিস্তানও এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯৮ হাজার চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

অ্যাথলেটিক ক্লাবকে উড়িয়ে সুপার কাপের ফাইনালে বার্সেলোনা

Ayesha Siddika | আপডেট: ০৮ জানুয়ারী ২০২৬ - ০১:২৭:৩১ পিএম

স্পোর্টস ডেস্ক : বুধবার (৭ জানুয়ারি) রাতে জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে সুপারকোপা এস্পানার (স্প্যানিশ সুপার কাপ) সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।

জোড়া গোল করেছেন বার্সার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। ফেরান তরেস, ফেরমিন লোপেজ এবং রুনি বার্ঘদজি। লামিন ইয়ামালকে বেঞ্চে রেখেও এদিন মাঠে একক আধিপত্য দেখিয়েছে বার্সা। ৮০ শতাংশ বল পজেশন ধরে রেখে ১৪টি শট নিয়েছে হ্যান্সি ফ্লিকের দল, যার ৯টিই ছিল লক্ষ্যে।

ম্যাচের প্রথমার্ধেই ৪ গোলে এগিয়ে যায় বার্সা। ২২ মিনিটে গোল উৎসবের সূচনা করেন ফেরান তরেস। ৮ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন ফেরমিন লোপেজ।
৩৪ মিনিটে গোলের দেখা পান রুনি বার্ঘদজিও। ৪ মিনিট পর ম্যাচে নিজের প্রথম গোলটি করেন রাফিনিয়া। মাত্র ১৬ মিনিটে এই ৪ গোল করে ম্যাচের পরিণতি ঠিক করে ফেলে কাতালানরা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি কিছুটা কমিয়ে দেয় বার্সা। এই অর্ধে গোল হয়েছে মোটে ১টা। ৫২ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনিয়া। ম্যাচে ২ গোল ও ১ অ্যাসিস্ট করে আলো পুরোটাই কেড়ে নিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচে ৯ গোল ও ৪ অ্যাসিস্ট করলেন তিনি।

ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ হবে রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদের মধ্যকার ম্যাচের বিজয়ী দল। আজ (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে এই সেমিফাইনালটি।

 

 

আয়শা/৮ জানুয়ারী ২০২৬,/দুপুর ১:২২

▎সর্বশেষ

ad