ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

প্রথমদিন ইসিতে ৪২ জনের আপিল

Ayesha Siddika | আপডেট: ০৫ জানুয়ারী ২০২৬ - ০৭:৪২:০১ পিএম

ডেস্ক নিউজ : সোমবার (০৫ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক বুথের হিসাব থেকে এ তথ্য জানা গেছে।ইসির তথ্যানুযায়ী, আপিলের প্রথম দিনে ৪২টি আবেদন জমা পড়েছে। আপিল চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। ১০ থেকে ১৮ জানুয়ারি আপিল আবেদন নিষ্পত্তি করবে ইসি। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। তাতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জন।

ইসি জানায়, রংপুর অঞ্চলের ৩টি, রাজশাহী অঞ্চলের ৫টি, খুলনা অঞ্চলের ৩টি, বরিশাল অঞ্চলের ১টি, ময়মনসিংহ অঞ্চলে ১টি, ঢাকা অঞ্চলে ১৫টি, ফরিদপুর অঞ্চলে ৭টি, কুমিল্লা অঞ্চলে ৫টি এবং চট্টগ্রাম অঞ্চলে ২টি আপিল জমা পড়েছে। সিলেট অঞ্চলে কেউ আবেদন করেননি। তবে কুমিল্লায় ১ জন বৈধ প্রার্থীর বিরুদ্ধে আপিল করেছেন সংক্ষুব্ধ ব্যক্তি।

রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে নির্বাচন ভবনের বিভিন্ন বুথে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন জমা দিচ্ছেন প্রার্থীরা। সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়েছেন প্রায় সাড়ে তিনশ স্বতন্ত্র প্রার্থী; যা মোট বাতিল মনোনয়নপত্রের প্রায় অর্ধেক। আর যারা স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তাদের তিন চতুর্থাংশই বাছাইয়ে বাদ পড়েছেন। ৩০০ আসনের বৈধ ও বাতিল মনোনয়নপত্রের তালিকা বিশ্লেষণে দেখা যাচ্ছে, নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থনের তথ্যে গরমিলে ঝরে পড়েছেন তারা।

 

 

আয়শা/৫ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:৪০

▎সর্বশেষ

ad