ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

এক সিনেমায় শাকিব-হানিয়া!

Mohon | আপডেট: ০৫ জানুয়ারী ২০২৬ - ০৭:১৯:৪৩ পিএম
বিনোদন ডেক্স : ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খান। গত দুই দশক ধরে দেশীয় চলচ্চিত্রে যিনি একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছেন। বিশেষ করে ২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া প্রিয়তমা সিনেমার মধ্য দিয়ে যেন নতুন এক শাকিব খানকে খুঁজে পেয়েছে ভক্তরা। প্রিয়তমা দিয়ে ব্যাপক সাফল্যের পর ‘তুফান’, ‘বরবাদ’, ‘তাণ্ডব’-এর মতো একের পর এক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা।

সামনেও তার ‘সোলজার’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে, যা নিয়ে অনুরাগীদের উন্মাদনাও চরমে। এমন পরিস্থিতিতে নতুন গুঞ্জন, পাকিস্তানের তারকা অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে নতুন একটি সিনেমায় জুটি বাধতে যাচ্ছেন শাকিব।সবশেষ বেশকিছু অ্যাকশন ঘরানার সিনেমায় অভিনয়ের পর জানা গেছে, শাকিব এবার রোমান্টিক ধাঁচের ছবিতে ফিরছেন।

আর এই ছবিতেই একজন পাকিস্তানি নায়িকার সঙ্গে জুটি বাধতে পারেন তিনি! চলতি বছরেই কোনো রোমান্টিক ছবিতে এমনটা দেখা যেতে পারে বলে অভিনেতার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। ইতোমধ্যে পাকিস্তানের কয়েকজনের সঙ্গে নাকি যোগাযোগও করা হয়েছে। আরেকটি সূত্র বলছে, শাকিব খানের সেই নায়িকা হতে যাচ্ছেন হানিয়া আমির। জানা যায়, গত আগস্টেই হানিয়া বাংলাদেশে আসার আগে শাকিবের সঙ্গে সিনেমা নিয়ে প্রাথমিক কথাবার্তা বলেছিলেন। অভিনেত্রীর টিমও শাকিবের সিনেমায় কাজ করা প্রসঙ্গে বেশ আগ্রহী।

কিন্তু এখনো কোনো সিনেমায় হানিয়া চুক্তিবদ্ধ হননি। কারণ হিসেবে সূত্র জানাচ্ছে, হানিয়া আমির ধুমধাম আয়োজনে কয়েকমাসের মধ্যে দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সময়সূচি মিললে তাকে শাকিবের সঙ্গে দেখা যাবে। তাই আলোচনা এখনও চলমান রয়েছে। তাই শাকিবের বিপরীতে কোন পাকিস্তানি অভিনেত্রীকে দেখা যাবে সেটা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তার ভক্তদের।

 

 

 

কুইক টিভি/মহন/০৫ জানুয়ারি ২০২৬,/সন্ধা ৭:১৯

▎সর্বশেষ

ad