ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

সাকিবকে ছাড়িয়ে নাসুমের নতুন রেকর্ড

Mohon | আপডেট: ০৫ জানুয়ারী ২০২৬ - ০৬:০০:৫৯ পিএম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে নাসুম আহমেদের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ৬২ রানে অলআউট নোয়াখালী এক্সপ্রেস। সিলেট টাইটান্সের তারকা স্পিনার নাসুম আহমেদ মাত্র ৭ রানে ৫ উইকেট শিকার করেন। সোমবার (৫ জানুয়ারি) নোয়াখালীর বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন এই বাঁ-হাতি স্পিনার।

পিএলে স্পিনারদের মধ্যে এতদিন সেরা বোলিং ছিল সাকিবের, ২০১৭ সালে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। এতে বিপিএলে পাঁচ উইকেট নেওয়া পঞ্চম স্পিনার হলেন নাসুম।

এই তালিকায় তার আগে ইমরান তাহির, নাসির হোসেন ও আফিফ হোসেন ধ্রুব রয়েছেন। এ ছাড়া ১৪৭ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটিই তার প্রথম ৫ উইকেট।

এ ছাড়া পেসার ও স্পিনার মিলিয়ে বিপিএল ইতিহাসে চতুর্থ সেরা বোলিং ফিগার এটি। এই তালিকার শীর্ষে রয়েছেন তাসকিন আহমেদ, ১৯ রানে ৭ উইকেট শিকার করেছিলেন তারকা এই পেসার।

 

 

 

কুইক টিভি/মহন/০৫ জানুয়ারি ২০২৬,/সন্ধা ৬:০০

▎সর্বশেষ

ad