ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

নাসুম ভেল্কির দিনে নোয়াখালীর ব্যর্থ চেষ্টা

Mohon | আপডেট: ০৫ জানুয়ারী ২০২৬ - ০৪:২৯:৫৫ পিএম

স্পোর্টস ডেস্ক : ইনিংসের শুরু ততটা খারাপ হয়নি, মাঝে কাটিয়েও উঠেছিল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু সিলেট টাইটান্সের সঙ্গে পেরে ওঠেনি। আরও গুছিয়ে বললে—নাসুম আহমেদের ঘুর্ণিতে কুপোকাত হয়েছে হায়দার আলীর দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচটি হয়েছে লো স্কোরিং। উইকেট বন্যার দিনে ১৪.২ ওভারেই গুটিয়ে যায় নোয়াখালী। জমা পড়ে মোটে ৬১ রান। সেটি তুলতেও নাজেহাল পরিস্থিতিতে পড়েছিল সিলেট।

হারের দিনে নোয়াখালী গড়েছে লজ্জার এক রেকর্ড। বিপিএলে সর্বনিম্ন দলীয় রানের তালিকায় চারে তাদের ৬১ রানের ইনিংস। ২০১৯ সালে রংপুরের বিপক্ষে কুমিল্লার ৬৩ রানের পর এই প্রতিযোগিতায় এটাই সর্বনিম্ন দলীয় রান। এই তালিকায় ৪৪ রান করে সবার উপরে খুলনা।

ছোট রানের পুজিতে লড়তে গিয়ে ৪ উইকেট হারিয়ে বসে সিলেট। ওপেনিংয়ে পারভেজ হোসেন ইমন দ্রুত ফেরেন। তবে তৌফিক খানের ৩২ ও জাকির হাসানের ২৪ রান জয়ের কাছে নিয়ে যায়। তবে উইকেট হারাতে হয় চারটি। ৭ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন নাসুম।

৮.৪ ওভারে পাওয়া জয়টি সিলেটকে টেবিলের তিনে তুলেছে। সিলেটের সমান ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চট্টগ্রাম ও রংপুর। তবে দুটি দলই সিলেটের থেকে দুটি ম্যাচ কম খেলেছে। ৪ ম্যাচের সব কয়টি হেরে নোয়াখালী আছে তলানিতে।

 

 

 

কুইক টিভি/মহন/০৫ জানুয়ারি ২০২৬,/বিকাল ৪:৩০

▎সর্বশেষ

ad