ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

কেন নিজের তৈরি টেনিস সংগঠন ছাড়লেন জোকোভিচ?

Mohon | আপডেট: ০৫ জানুয়ারী ২০২৬ - ০৩:৪৬:৫৮ পিএম

স্পোর্টস ডেস্ক : পেশাদার টেনিস খেলোয়াড়দের সংগঠন প্রফেশনাল টেনিস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (পিটিপিএ) থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নোভাক জোকোভিচ। সংগঠনের স্বচ্ছতা ও শাসনব্যবস্থা নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে বিশ্ব টেনিসের অন্যতম সেরা টেনিস তারকা এই সিদ্ধান্ত নিয়েছেন।

সার্বিয়ার ২৪বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা ২০২১ সালে কানাডিয়ান টেনিস খেলোয়াড় ভাসেক পসপিসিলের সঙ্গে যৌথভাবে পিটিপিএ প্রতিষ্ঠা করেন। মূলত খেলোয়াড়দের জন্য একটি স্বাধীন ও শক্তিশালী কণ্ঠ তৈরি করাই ছিল সংগঠনটির লক্ষ্য।

তবে রোববার (৪ জানুয়ারি) নাটকীয়ভাবে সেই সংস্থা থেকেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জোকার। সংগঠনের স্বচ্ছতা ও পরিচালনা পদ্ধতির প্রশ্ন তুলে পদত্যাগ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জোকোভিচ নিশ্চিত করেন সংগঠনটির বর্তমান মূল্যবোধের সঙ্গে দূরত্ব বাড়ার কথা। তাই সব বাদ দিয়ে আপাতত খেলা ও পরিবার নিয়েই সময় কাটাতে চান তিনি।

জোকোভিচ বলেন, ‘পিটিপিএ প্রতিষ্ঠার সময় খেলোয়াড়দের অধিকার আদায়ে যে স্বপ্ন দেখেছিলাম তার জন্য আমি গর্বিত। তবে এটা স্পষ্ট হয়েছে যে, আমার মূল্যবোধ এবং কর্মপদ্ধতি এখন আর সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এখন আমার সব মনোযোগ কেবল টেনিস আর পরিবারকে ঘিরেই থাকবে।’

সম্প্রতি এটিপি এবং ডব্লিউটিএ’সহ বিভিন্ন সংস্থার বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছিল পিটিপিএ। সেই মামলার বিভিন্ন ক্ষেত্রগুলোতে দ্বিমত ছিল জোকোভিচের। মূলত, দৃষ্টিভঙ্গির এই পার্থক্যই তাকে সরে যেতে বাধ্য করল।

 

 

 

কুইক টিভি/মহন/০৫ জানুয়ারি ২০২৬,/বিকাল ৩:৪৭

▎সর্বশেষ

ad