ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

রূপপুর থেকে রুশ নাগরিকের লাশ উদ্ধার

Mohon | আপডেট: ০৫ জানুয়ারী ২০২৬ - ০৩:০১:৪০ পিএম

নিউজ ডেক্স : পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবন গ্রীন সিটি থেকে রাইবাকভ মাকসিম (৩০) নামে এক রাশিয়ান নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ জানুয়ারি) সকালে গ্রীন সিটির আবাসিক ভবনের ৮নং বিল্ডিংয়ের ৩য় তলার ৩১ নম্বর কক্ষ থেকে ওই রুশ নাগরিকের লাশ উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, নিহত রাইবাকভ মাকসিম রাশিয়ান নাগরিক এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এটমটেক এনার্গো কোম্পানিতে কর্মরত শ্রমিক ছিলেন। রোববার সকালে আবাসিক বিল্ডিংয়ের নিজ কক্ষে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তার সহকর্মীরা।  খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ঈশ্বরদী থানা পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, ময়নাতদন্ত শেষে সংশ্লিষ্ট কোম্পানিকে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ওই কোম্পানি দূতাবাসের মাধ্যমে মরদেহটি রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা করবেন।

 

 

 

কুইক টিভি/মহন/০৫ জানুয়ারি ২০২৬,/বিকাল ৩:০২

▎সর্বশেষ

ad