ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা থাকতে পারলে মুস্তাফিজ কেন খেলতে পারবে না: রশিদ লতিফ

Mohon | আপডেট: ০৫ জানুয়ারী ২০২৬ - ১২:২০:০৮ পিএম

নিউজ ডেক্স : আইপিএলে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে না রাখার সিদ্ধান্তকে কেন্দ্র করে পাকিস্তানের সাবেক উইকেটকিপার-ব্যাটার রশিদ লতিফ তীব্র সমালোচনা করেছেন। তিনি ভারতের রাজনৈতিক ও ক্রিকেটীয় দ্বৈতনীতি নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, ভারত যদি শেখ হাসিনাকে আশ্রয় দিতে পারে, তাহলে মুস্তাফিজ কেন আইপিএলে খেলতে পারবে না?

ভারতীয় ক্রিকেট বোর্ড কট্টরপন্থী চাপের কারণে কলকাতা নাইট রাইডার্সকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া এই বাংলাদেশি পেসারকে বাদ দিতে বাধ্য হয়েছে বলে অভিযোগ ওঠেছে। এই সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটভক্তদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

রশিদ লতিফ সামাজিক মাধ্যমে লিখেছেন, বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজকে ২০২৬ সালের আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি আরও আশঙ্কা প্রকাশ করেছেন, এ ধরনের পরিস্থিতি আন্তর্জাতিক ক্রিকেটকেও প্রভাবিত করতে পারে। তার মতে, খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকি থাকায় বাংলাদেশ ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিতে পারে।

আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ এখনও দল পাঠানোর বিষয়ে নিশ্চিত নয় এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে এ বিষয়ে অবহিত করেছে।

 

 

 

কুইক টিভি/মহন/০৫ জানুয়ারি ২০২৬,/দুপুর ১২:২০

▎সর্বশেষ

ad