ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

দুর্গাপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

Ayesha Siddika | আপডেট: ০৩ জানুয়ারী ২০২৬ - ০৭:৪৫:০০ পিএম

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এদিন সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায়, সমাজসেবা অফিসার মাসুল তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংবাদিক সমিতির সভাপতি ওয়ালী হাসান তালুকদার, এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক নুরুল আলম সহ অন্যান্য আমন্ত্রীত অতিথিগণ।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সমাজসেবাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাজসেবার কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রযুক্তির ব্যবহার ও মানবিক মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, সাধারণ মানুষের অর্থনৈতিক সুরক্ষা প্রদানে সমাজ সেবা’র সামাজিক নিরাপত্তা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কর্মসূচি আওতায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে সম্মানী ভাতা ও বৃত্তি প্রদান করা হচ্ছে প্রতিনিয়ত। সরকারের পাশপাশি এ কাজে সকলকে সহায়তা করার জন্য আহবান জানানো হয়।

 

 

আয়শা/০৩ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:৪০

▎সর্বশেষ

ad