ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

নেত্রকোনা-১ আসনে ব্যারিস্টার কায়সার কামালের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

Ayesha Siddika | আপডেট: ০৩ জানুয়ারী ২০২৬ - ০৭:৪৬:০১ পিএম

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

এছাড়াও একই আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. আলকাছ উদ্দিন মীর, বাংলাদেশ খেলাফত মজলিসের গোলাম রাব্বানী, জাতীয় পার্টির আনোয়ার হোসেন খান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আ. মান্নান সোহাগের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, প্রাথমিক যাচাই-বাছাইয়ে সমাজতান্ত্রিক দলের প্রার্থী মো. বেলাল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী লুৎফুর রহমান ডিপ্টির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, যাচাই-বাছাইয়ে ব্যারিস্টার কায়সার কামালের মনোনয়নপত্রকে বৈধ হিসেবে ঘোষণা করা হলো।

 

আয়শা/০৩ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:৪০

▎সর্বশেষ

ad