ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

প্রথমবার বড়পর্দায় অক্ষয়-রানি

Mohon | আপডেট: ০৩ জানুয়ারী ২০২৬ - ০২:২৮:২৭ পিএম

বিনোদন ডেক্স : জনপ্রিয় ‘ওহ মাই গড’ ফ্র্যাঞ্চাইজিতে এবার যোগ দিতে চলেছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। সেই সঙ্গে অভিনেতা অক্ষয় কুমার প্রথমবারের মতো রানির সঙ্গে কাজ করতে চলেছেন। জল্পনা সত্যি হলে খিলাড়িখ্যাত অভিনেতার সঙ্গে এটিই রানি মুখার্জির প্রথম সিনেমা হতে চলেছে। নব্বইয়ের দশকের দুই তারকাকে প্রথমবার বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে। সামাজিক মাধ্যমে এমন খবর নেটিজেনদের মাঝে ছড়িয়ে পড়তেই ‘ওহ মাই গড-৩’ নিয়ে আশা বেড়েছে ভক্ত-অনুরাগীদের মধ্যে।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, জনপ্রিয় ‘ওহ মাই গড’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। সাম্প্রতিক সময়ে নিঃসন্দেহে এই কাস্টিং অন্যতম বড় হতে চলেছে। অক্ষয় কুমার অভিনীত অন্যতম প্রশংসিত ফ্যাঞ্চাইজি ‘ওহ মাই গড’। তার সঙ্গে রানি যোগ দিলে তা আরও বড় হবে। তার উপস্থিতি সিনেমার গল্পে নতুনমাত্রা যোগ করবে।

একটি সূত্র জানায়, ইতোমধ্যে ‘ওহ মাই গড-৩’ সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। চলতি বছরের মাঝামাঝি শুটিংও শুরু হয়ে যাবে। জানা গেছে, পরিচালক অমিত রাই এমন এক গল্প নিয়ে আসছেন, যা আরও বড়, আরও সমসাময়িক ও আগের থেকেও বেশি করে মানুষের মনে গেঁথে যাবে। অক্ষয় ঠিক এমনই চেয়েছিলেন। 

যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেওয়া হয়নি। ফেব্রুয়ারিতে ‘মরদানি ৩’ নিয়ে বড়পর্দায় ফিরছেন রানি মুখার্জি। অন্যদিকে ‘ওহ মাই গড’-এর প্রথম সিনেমা মুক্তি পায় ২০১২ সালে। ২০২৩ সালে মুক্তি পায় ‘ওহ মাই গড-২’। দুটি সিনেমাই বেশ প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। তবে এবার ভক্ত-অনুরাগীরা অপেক্ষায় ‘ওহ মাই গড-৩’ সিনেমার।

 

 

 

কুইক টিভি / মহন / ০৩ জানুয়ারি ২০২৬,/ দুপুর ২:২৭

▎সর্বশেষ

ad