ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর চীন সফরের ফল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিইআইজেড : চীনা রাষ্ট্রদূত

Anima Rakhi | আপডেট: ২৭ জুলাই ২০২৬ - ০৮:০১:২৬ পিএম

ডেস্ক নিউজ : বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, চট্টগ্রামে চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের ফল বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সোমবার চট্টগ্রামে সিইআইজেডের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইয়াও ওয়েন বলেন, এ অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশের শিল্প ও সরবরাহ শৃঙ্খল আরও শক্তিশালী করতে, রপ্তানি সক্ষমতা বাড়াতে এবং স্থানীয় মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সহায়তা করবে।

চট্টগ্রামে অঞ্চলটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ইয়াও ওয়েন বলেন, সিইআইজেডের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের ফলাফল বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি আরও বলেন, এ অঞ্চলের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে, আরও বেশি মানসম্পন্ন প্রতিষ্ঠানকে বিনিয়োগে আকৃষ্ট করতে এবং উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার আওতায় সিইআইজেড-কে একটি মাইলফলক প্রকল্পে পরিণত করতে বাংলাদেশকে সঙ্গে নিয়ে কাজ করতে চীন প্রস্তুত।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিতে আজ চট্টগ্রাম সফর করেন রাষ্ট্রদূত ইয়াও। এ সময় তিনি সিইআইজেডে কার্যক্রম শুরু করতে আগ্রহী চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

বাংলাদেশি কর্মকর্তারা সিইআইজেড-কে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দেশের শিল্পায়ন ত্বরান্বিত করার লক্ষ্যে নেওয়া একটি অগ্রাধিকারমূলক প্রকল্প হিসেবে অভিহিত করেন।

তাদের প্রত্যাশা, এ অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশ ও চীনের মধ্যে বাস্তবমুখী সহযোগিতা আরও সম্প্রসারণে সহায়তা করবে, উন্নয়নের বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করবে এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য প্রকৃত সুফল বয়ে আনবে।

কিউটিভি/অনিমা/২৭ জুলাই ২০২৬,/রাত ৮:০০

▎সর্বশেষ

ad