ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বিশ্বে প্রথম ভারতীয় সেনার হাতে আসছে যে শক্তিশালী অস্ত্র!

Anima Rakhi | আপডেট: ০৩ জানুয়ারী ২০২৬ - ১২:১৭:১২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সামরিক গবেষণার ইতিহাসে নতুন নজির গড়তে চলছে ভারত। বিশ্বে প্রথমবার র‌্যামজেট ইঞ্জিন চালিত গোলা ব্যবহার করবে ভারতীয় সেনাবাহিনী।

আইআইটি মাদ্রাজ, আইআইটি কানপুর, ‘আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট’ (এআরডিই) এবং ‘রিসার্চ সেন্টার ইমারত’ (আরসিআই)-এর যৌথ উদ্যোগে দীর্ঘ গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার পরে ১৫৫ এমএম হাউইৎজার কামানের জন্য নির্মাণ করা হয়েছে র‍্যামজেট গোলা। গতিবেগ, পাল্লা এবং বিস্ফোরণ ক্ষমতার নিরিখে যা প্রচলতি গোলার (সামরিক পরিভাষায় ‘আর্টিলারি সেল’) দ্বিগুণেরও বেশি ক্ষমতাশালী।

বর্তমানে ভারতীয় সেনাবাহিনী সুইডেনের বফর্স এফএইচ৭৭বি০২ হবিট, মার্কিন এম-৭৭৭-এর পাশাপাশি দেশে তৈরি ধানুষ এবং এটিএজিএস (অ্যাডভান্সড টোওড আর্টিলারি গান সিস্টেম) ১৫৫ এমএম হাউইৎজার ব্যবহার করে। কোনওটিতে ব্যবহৃত গোলার পাল্লাই ৪০ কিলোমিটারের বেশি নয়। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘আত্মনির্ভর ভারত’ স্লোগান অনুসরণ করে দেশীয় প্রযুক্তিতে নির্মিত র‍্যামজেট গোলার পাল্লা হবে এর দ্বিগুণেরও বেশি। বস্তুত, সম্প্রতি সুইডেনের একটি প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন সংস্থা পরীক্ষামূলকভাবে ১৪০ কিলোমিটার পাল্লার র‍্যামজেট গোলা নিক্ষেপ করেছে।

সাধারণ ‘গাইডেড আর্টিলারি সেল’-এর তুলনায় দ্বিগুণ গতিবেগসম্পন্ন হওয়ায় নতুন এই গোলা শত্রুর ডেরাতেও নিমেশে আঘাত হানতে পারবে। গত বছর অ্যারো ইন্ডিয়া ২০২৫-এ, ভারতীয় সেনা ‘অ্যাডভান্সড টোয়েড আর্টিলারি গান সিস্টেম’ (এটিএজিএস) থেকে ৮০ কিলোমিটার পাল্লার র‍্যামজেট গোলা প্রদর্শন করেছিল। এবার তার বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে বলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে। সূত্র: ইন্ডিয়ান ডিফেন্স নিউজআইডিআরডব্লিউজি নিউজ

অনিমা/০৩ জানুয়ারি ২০২৬,/দুপুর ১২:০০

▎সর্বশেষ

ad