ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

তিন শহর থেকে ন্যাশনাল গার্ড প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

Mohon | আপডেট: ০১ জানুয়ারী ২০২৬ - ০২:১৭:০৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের শিকাগো, লস অ্যাঞ্জেলেস ও পোর্টল্যান্ড থেকে ন্যাশনাল গার্ড সদস্যদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এসব রাজ্যে বাস করা অভিবাসী দমনে মোতায়েন করা হয় সামরিক বাহিনীর সদস্যদের। বিতর্কিত এই পদক্ষেপের জেরে ব্যাপক আইনি বাধা ও এবং আদালতের নিষেধাজ্ঞার মুখে পড়েন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। যার জেরে বুধবার (৩১ ডিসেম্বর) রাজ্যগুলো থেকে আপাতত ন্যাশনাল গার্ড সরিয়ে নেয়ার ঘোষণা দেন তিনি।  

নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্ট দিয়ে ট্রাম্প বলেন, আমরা শিকাগো, লস অ্যাঞ্জেলেস ও পোর্টল্যান্ড থেকে ন্যাশনাল গার্ড প্রত্যাহার করছি। যদিও এই শহরগুলোতে দেশপ্রেমিক সৈন্যরা থাকার কারণে অপরাধ ব্যাপকভাবে হ্রাস পেয়েছিল। তবে অপরাধের মাত্রা পুনরায় বৃদ্ধি পেলে ভবিষ্যতে আরও কঠোরভাবে নিরাপত্তা বাহিনী মোতায়েন করার হুঁশিয়ারি দেন ট্রাম্প।

 

 

 

কুইক টিভি/মহন/ ০১ জানুয়ারি ২০২৬ দুপুর ২:১৬

▎সর্বশেষ

ad