ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

হাজার কোটি আয় করেও ক্ষতির মুখে রণবীরের ‘ধুরন্ধর’

Mohon | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ - ০৭:২২:১১ পিএম

বিনোদন ডেক্স : মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর সিং অভিনীত স্পাই অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’। নানা বিতর্কের মাঝেও দর্শক ও সমালোচকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে ছবিটি। তবে বিপুল আয় সত্ত্বেও আর্থিক ক্ষতির মুখে পড়েছে সিনেমাটি—এমনটাই দাবি করেছেন ছবির পরিবেশক। বিশ্বের একাধিক দেশে মুক্তি পেলেও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ‘ধুরন্ধর’-এর প্রদর্শনী নিষিদ্ধ করা হয়।

নিষেধাজ্ঞা সত্ত্বেও ছবিটি ২০২৫ সালের বিদেশের বাজারে সবচেয়ে সফল ভারতীয় সিনেমা হিসেবে উঠে এসেছে। মাত্র ২৬ দিনে বিদেশে ছবিটির আয় দাঁড়িয়েছে ২৭.৫ মিলিয়ন ডলার, যার মধ্যে শুধু উত্তর আমেরিকার বাজার থেকেই এসেছে ১৭ মিলিয়ন ডলার। সব মিলিয়ে বিশ্বব্যাপী ‘ধুরন্ধর’-এর মোট আয় এখন পর্যন্ত ১১০১ কোটি রুপি।

আদিত্য ধর পরিচালিত এই ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে অভিনয় করেছেন অক্ষয় খান্না, অর্জুন রামপাল, আর মাধবন, সঞ্জয় দত্ত, রাকেশ বেদী ও সারা অর্জুন। এদিকে দর্শকরা ইতিমধ্যেই ছবিটির সিক্যুয়ালের জন্য অপেক্ষা শুরু করেছেন। জানা গেছে, ‘ধুরন্ধর’-এর পরবর্তী পর্ব ২০২৬ সালের ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

 

কুইক টিভি / মহন / ৩১ ডিসেম্বর ২০২৫ ,/ সন্ধা ৭:২১

▎সর্বশেষ

ad