জন্মদিনে মুক্তি পেল সালমান খানের নতুন সিনেমার টিজার

Ayesha Siddika | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ - ০৬:৫৪:২২ পিএম

বিনোদন ডেস্ক : শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে সালমান খান ফিল্মস ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ‘দ্য ব্যাটল অফ গালওয়ান’র টিজার। ১ মিনিট ১২ সেকেন্ডের টিজারে নতুন রূপে ধরা দিয়েছেন সালমান।

সিনেমার টিজারটি নিজের ভেরিফাইড ফেসবুকে শেয়ার করেছেন সালমান। হ্যাশট্যাগ দিয়ে সিনেমার নাম লিখে নায়ক লেখেন, ‘টিজার আউটি নাও’। 
 
টিজারে সালমানকে দেখা যায় একজন ভারতীয় সেনা কর্মকর্তা হিসেবে। লড়াকু যে সৈনিক একাই যুদ্ধ করেন শত শত সৈনিকের সঙ্গে।
 
 
‘দ্য ব্যাটল অফ গালওয়ান’ সিনেমা ২০২০ সালে ভারত-চীন সীমান্তে হওয়া গালওয়ান সংর্ঘষের উপর ভিত্তি করে তৈরি। এ সিনেমার অভিনয় নিয়ে তাই পুরোপুরি সিরিয়াস সালমান।
 
অ্যাকশন ঘরানার এ সিনেমার শুটিংয়ের সময় ভারতের লাদাখ অঞ্চলে আহত হন। নির্দিষ্ট সময় বিশ্রামে থাকার পর চিকিৎসকের প্রয়োজনীয় নির্দেশনা মেনে আবারও পুরোদ্যমে নিয়মিত হন শুটিংয়ে।
 
সালমান খান অভিনীত সর্বশেষ সিনেমা ‘সিকান্দার’। এ সিনেমা আশানুরূপ দর্শকপ্রিয়তা অর্জন করতে পারেনি। তাই ‘দ্য ব্যাটল অফ গালওয়ান’ দিয়েই বলিউডে আবারও বড় ঝড় তুলতে চান মেগাস্টার এ তারকা।
 

 

 

 

আয়শা/২৭ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৫৩

▎সর্বশেষ

ad