ব্রেকিং নিউজ
হরমুজ ইস্যুতে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে বিপাকে ব্যাপারীরা জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা কেনিয়ায় স্কুলে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ শিক্ষার্থী নিহত, আহত ৭৪ আদ্‌-দ্বীনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী ঈদের দিন গোপালগঞ্জের সড়কে ঝরল ৫ প্রাণ কারাগারে ঈদ: নতুন পাঞ্জাবিতে সাবেক মন্ত্রী-এমপিরা, থাকছে গরু-খাসি-রোস্ট ইউক্রেন যুদ্ধে ৫ লাখ রুশ সেনা নিহত বিডিআর বিদ্রোহে নিহতদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

ইরানে বন্দুকধারীর সঙ্গে সংঘর্ষে তিন পুলিশসহ নিহত ৪

Anima Rakhi | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ - ১১:২৬:৫১ এএম

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের কেরমান প্রদেশের ফাহরাজ কাউন্টিতে একটি নিরাপত্তা চেকপোস্টে বন্দুকধারীদের সঙ্গে সশস্ত্র সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর তিন সদস্যসহ মোট চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বেসামরিক নাগরিক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সংবাদ সংস্থা মেহেরের এক প্রতিবেদনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর গ্রাউন্ড ফোর্সের কুদস হেডকোয়ার্টার্সের জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার ভোরে কেরমান প্রদেশের ফাহরাজ কাউন্টির প্রবেশপথে অবস্থিত একটি তল্লাশি চেকপোস্টে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের সংঘর্ষ হয়।

জাহেদান-ফাহরাজ সড়কে সংঘটিত ওই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তিন সদস্য ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া সংঘর্ষের সময় একজন সাধারণ বেসামরিক নাগরিকও প্রাণ হারান।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলার পেছনের কারণ ও জড়িতদের শনাক্ত করতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা যৌথভাবে তদন্ত চালাচ্ছে।

সূত্র: মেহের নিউজ

অনিমা/১৭ ডিসেম্বর ২০২৫,/সকাল ১১:০৯

▎সর্বশেষ

ad