ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

মৃত্যুহীন দিনের পর ডেঙ্গু কেড়ে নিলো আরও ৫ প্রাণ

Ayesha Siddika | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ - ০৭:১৪:১৯ পিএম

ডেস্ক নিউজ : এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৯ জনে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৪৭৭ জন।  রোববার (১৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া পাঁচজনের দুইজন বরিশাল বিভাগের, দুইজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এবং একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা।

এরআগে, শনিবার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর কোনো মৃত্যুর তথ্য জানায়নি। একদিন পরেই আরও ৫ মৃত্যুর তথ্য জানিয়েছে। আর  সর্বশেষ ২০২৪ সালে ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৫৫

▎সর্বশেষ

ad