ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ জাতিসংঘের

Ayesha Siddika | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ - ০৬:২৬:০৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণপূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে ফের উস্কে উঠেছে সংঘাত। রোববার (৭ ডিসেম্বর) কম্বোডিয়ার সীমান্তবর্তী থাই প্রদেশ সি সা কেত-এ গুলি বিনিময় হয়েছে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে। এ সময় অন্তত ২ জন থাই সেনা আহত হয়েছেন। এ ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

তিনি উভয় দেশকে আরও সংঘাত এড়াতে এবং আলোচনার পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। মহাসচিব উভয় পক্ষকে ‘সংযম প্রদর্শন করারও অনুরোধ জানিয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিচ জানিয়েছেন, গত অক্টোবরে স্বাক্ষরিত শান্তিচুক্তি রক্ষায় দু’পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন গুতেরেস।

তিনি বলেন, ‘সাম্প্রতিক ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন। সীমান্তে বিমান হামলা এবং ভারী অস্ত্র সরঞ্জাম মোতায়েনের খবর দেখেছি। উত্তেজনা কমাতে কুয়ালালামপুরে স্বাক্ষরিত চুক্তিতে ফেরার যথাসাধ্য চেষ্টা করতে হবে উভয় দেশকে। অঞ্চলটিতে শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের প্রচারে সব প্রচেষ্টাকে সমর্থনে প্রস্তুত আমরা।’ ‍

 

 

আয়শা/০৯ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:২২

▎সর্বশেষ

ad