ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

প্রতিটি ম্যাচে দুই অর্ধেই থাকবে ৩ মিনিটের ‘হাইড্রেশন ব্রেকস’

Ayesha Siddika | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ - ০৬:১৫:০৫ পিএম

স্পোর্টস ডেস্ক : আসন্ন ফিফা বিশ্বকাপের প্রতিটি ম্যাচের প্রত্যেক অর্ধে থাকবে তিন মিনিটের ‘হাইড্রেশন ব্রেকস’। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে বেশ গরম পড়বে বলে ধারণা করা হচ্ছে। তাই চালু হচ্ছে নতুন এই নিয়ম।

ফিফা সোমবার (৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিয়মের কথা জানায়। মূলত খেলোয়াড়দের সুস্থতাকে প্রাধান্য দিতেই নতুন নিয়ম চালু করছে ফিফা। আবহাওয়া যেমনই থাকুক না কেন, প্রতিটি ম্যাচে প্রতি অর্ধের ২২ মিনিট পর খেলা বন্ধ করে দিবেন রেফারি। 

অর্থাৎ প্রতি ম্যাচ হবে চার অর্ধে! দুই হাফে তিন মিনিট করে মোট ৬ মিনিট পানি পানের বিরতি পাবে সংশ্লিষ্ট সবাই। কোচ ও ব্রডকাস্টারদের সঙ্গে আলোচনা করেই নেয়া হয়েছে এই সিদ্ধান্ত। ফিফা বলছে, চলতি বছর ক্লাব বিশ্বকাপসহ আরও কিছু টুর্নামেন্টে ইতোমধ্যে এই ধরনের বিরতি দেয়া হয়েছে। তবে, তা কেবল গরমের ব্যাপকতার ভিত্তিতে। ক্লাব বিশ্বকাপের কিছু ম্যাচে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলেই এই বিরতি দেয়া হয়েছিল।

 

 

আয়শা/০৯ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:১২

▎সর্বশেষ

ad