ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

‘নিজের কাজের ফলেই সে এখন দলে নেই’

Ayesha Siddika | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ - ০৫:০৫:২৩ পিএম

স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ সালাহ লিভারপুল ও ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তার আগমনের আগে লিভারপুলের পারফরম্যান্স একরকম ছিল, তবে সালাহ এবং কোচ ইয়ুর্গেন ক্লপের হাত ধরে দলটি যেন নতুন জীবন পেয়েছে। লিভারপুলে রেকর্ড ভাঙা পারফরম্যান্স দেখিয়েছে সালাহ এবং ‘মিসরীয় রাজা’ হিসেবেও খ্যাতি অর্জন করেছেন।

সালাহর মন্তব্যের পর দল ও মিডিয়ায় বিতর্ক সৃষ্টি হয়। সালাহর দীর্ঘদিনের সতীর্থ ও লিভারপুল গোলরক্ষক আলিসন বেকারও তার সমালোচনা করেছেন। সালাহকে বাদ দিয়েই চ্যাম্পিয়নস লিগের ইন্টার মিলানের বিপক্ষে স্কোয়াড ঘোষণা করা হয়। কোচ স্লট বলেন, সালাহর মন্তব্য তাকে অস্বস্তিতে ফেলেছে। তবে তিনি কোনো খেলোয়াড়ের জন্য সব সময় দলে ফিরবার সুযোগ রাখেন। লিভারপুল সূত্রে জানা গেছে, সালাহকে কিছু সময়ের জন্য দল থেকে দূরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে ক্লাব তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে না।

সতীর্থ আলিসন এ প্রসঙ্গে বলেন, ‘সালাহ যে দলে নেই, সেটি তার নিজের কাজের ফল। এ পরিস্থিতি নিয়ে আমি এখনো তার সঙ্গে কথা বলিনি, তবে আমি চাই কথা বলতে। সে শুধু আমার সতীর্থ নয়, সে আমার ভালো বন্ধুও। আমি তার ও ক্লাব—দুজনের জন্যই সবচেয়ে ভালোটা চাই। আমি বিশ্বাস করি, তার উদ্দেশ্য অসম্মানজনক ছিল না। সে নিজেকে স্বাধীনভাবে প্রকাশ করতে পারে, কিন্তু তাকে কৃতকর্মের দায়ও নিতে হবে।’

 

 

আয়শা/০৯ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad