ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

‘বাজার নিয়ন্ত্রণে যোগসাজশ থাকলে চাকরি হারাবে কৃষি কর্মকর্তারা’

Ayesha Siddika | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ - ০৮:১৩:১৯ পিএম

স্পোর্টস ডেস্ক : বাজার নিয়ন্ত্রণে যোগসাজশ থাকলে কৃষি কর্মকর্তাদের চাকরি থাকবে না বলে মন্তব্য করেছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এসময় পেঁয়াজের দাম বাড়ানোয় জড়িতদের খুঁজে বের করা হবে বলেও জানান তিনি।

রোববার (৭ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন। তিনি বলেন, এই মুহূর্তে পেয়াজের কোনও সংকট নেই। এরপরও বেড়ে গেছে। কৃষি উপদেষ্টা বলেন, বাজার নিয়ন্ত্রণ করার জন্য পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। পেয়াজের দাম ৭০ টাকা হলে সবার জন্য ভালো। বাজার নিয়ন্ত্রণে যোগসাজশ থাকলে কৃষি কর্মকর্তাদের চাকরি থাকবে না। ব্যবসায়ীদের কারসাজি বাণিজ্য মন্ত্রণালয় দেখবে। 

পেঁয়াজের দাম যারা বাড়িয়েছেন, তাদের খুঁজে বের করবেন জানিয়ে কৃষি উপদেষ্টা বলেন, পেঁয়াজের দাম ৪০ টাকা বেড়েছে। এটা কারসাজি করে বাড়ানো হয়েছে। এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে হবে। তিনি আরও বলেন, ৭০ ভাগ আমন ধান কাটা হয়েছে। ফলন ভালো হয়েছে। সবজির দাম সহনীয় আছে। সামনে আরও দাম কমবে। তবে এমনভাবে দাম যেন না কমে যাতে কৃষক ক্ষতিগ্রস্ত হয়।

আলু চাষীদের সহায়তার বিষয়ে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, আলুতে এবার চাষীরা ক্ষতির শিকার হয়েছেন। আলুর ক্ষেত্রে কৃষককে ভর্তুকি দেয়ার চিন্তা ভাবনা চলছে। আমাদের দেশের আলুর জাত উন্নত না হওয়ায় রফতানি করা যাচ্ছে না বলেও জানান তিনি।

কৃষি উপদেষ্টা জানান, ওসি-এসপিদের লটারির মাধ্যমে বদলি করা হয়েছে, কৃষি কর্মকর্তাদেরও একইভাবে বদলি করা হবে। তিনি বলেন, ‘এরমধ্যে ২ জনকে বদলি করেছি। সবাই ভালো জায়গায় বদলি হতে চায়। এখানে ভালো মানে হলো যেখানে টাকা পয়সা আছে এমন জায়গা।’

 

 

আয়শা/০৭ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:১২

▎সর্বশেষ

ad