‘দেলুপি’র আজকের আয় যাবে কড়াইলে

Mohon | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ - ০১:৪৮:৩৪ পিএম

বিনোদন ডেস্ক : রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে টানা সোয়া ৫ ঘণ্টা ভয়াবহ অগ্নিকাণ্ডে শতধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মাথা গোঁজার ঠাঁই নেই। শত শত মানুষ এখন খোলা আকাশের নিচে থাকছেন। তাদের পাশের দাড়ানোর ঘোষণা দিয়েছেন সম্প্রতি মুক্তি প্রাপ্ত ‘দেলুপি’র সিনেমার টিম। মঙ্গলবার (২ ডিসেম্বর) দেশব্যাপী ‘দেলুপি’ সিনেমার সব শোয়ের টিকিটের প্রযোজকের অংশের অর্থ তুলে দেওয়া হবে কড়াইল বস্তিবাসীর হাতে। এ প্রসঙ্গে ছবির পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন, কড়াইল বস্তিবাসীর পাশে দাঁড়াতে আমাদের এই উদ্যোগ। সেইসঙ্গে দর্শকদেরও শরীক করা। কেননা আজ যারা দেলুপি দেখবেন তাদের টিকিটের টাকাটাই কড়াইল বস্তিবাসীর কাছে পৌছায় দেব।

 

 

কুইক টি ভি/মহন/০২ ডিসেম্বর ২০২৫/ দুপুর ১:৪৮

▎সর্বশেষ

ad