ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

নেত্রকোনায় আই.সি.টি.ট্রেনিং বাংলা’র উদ্ভোধন

Ayesha Siddika | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ - ০৯:১১:৩৫ পিএম

শান্তা ইসলাম, নেত্রকোনা : নেত্রকোনায় বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আইটি উদ্যোক্তা মোঃ হিমেল মিয়ার নিবিড় তত্ত্বাবধান ও উদ্যোগে যাত্রা শুরু করে শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । ১ ডিসেম্বর ২০২৫ সোমবার বিকেলে জেলা শহরের হাসপাতাল রোডে বলাইনগুয়ায় আইসিটি ট্রেনিং বাংলা ইন্সটিটিউট এর এই উদ্ভোধনী অনুষ্ঠিত হয় ।

আইটি কনসালটেন্ট মো: আয়াতুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আইসিটি ট্রেনিং বাংলা ইন্সটিটিউট এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ হিমেল মিয়া । বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির নেতা ও পৌরসভার মেয়র নমিনি আব্দুল্লাহ আল মামুন খান রনি । অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন , পৌর ৯ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক, কবি ও সাংবাদিক সৈয়দ সময় , দৈনিক বাংলা জেলা প্রতিনিধি সাংবাদিক এ,বি, চৌধুরী নাদিম ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন এনসিপি নেতা ফাহিম খান পাঠান । প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন , আইসিটি উদ্যোক্তা ও প্রশিক্ষক ইঞ্জিনিয়ার জাকারিয়া রহমান , ইঞ্জিনিয়ার মোস্তাফা জামান ইফাত , অপূর্ব মজুমদার প্রমুখ । উদ্বোধনী অনুষ্ঠানে এলাকারবাসী , সুধী সমাজ ও প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করে । বক্তারা বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আইসিটি উদ্যোক্তা হতে হবে এবং ট্রেনিংয়ের মাধ্যমে স্বাবলম্বী ও কর্মসংস্থান সৃষ্টি করে এগিয়ে যেতে হবে । আইসিটি ট্রেনিং বাংলা ইন্সটিটিউট যুগোপযোগী আইটি সহযোগিতার পাশে আছে বলে অঙ্গীকার ব্যক্ত করেন ।

 

 

আয়শা/০১ ডিসেম্বর ২০২৫,/রাত ৯:০০

▎সর্বশেষ

ad